পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা,,,,,,, ফয়সাল আলীম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ০২ আগষ্ট/জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি প্রফেসর মোঃ আজাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ ফয়সাল আলীম। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আগামিতে জয়পুরহাট- আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের এলাকার উন্নয়নে বিএনপিকে আগামিতে দেশ পরিচালনায় ক্ষমতায় বসাতে ধানের শীষে ভোট দেবেন। আমি আপনাদের সাথে আগেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকব বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, পৌর যুবদল নেতা হারুনুর রশিদ সজল, প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই মাষ্টার, দুলাল অধিকারী, সাখাওয়াত হোসেন, উল্লাস কুমার হাজরা ও সুমন চৌধুরী সহ অনেকেই।
মতবিনিময় শেষে প্রেসক্লাবের সাংবাদিকদের উপহার হিসাবে একটি ল্যাপটপ প্রদান করেন বিএনপির এ নেতা।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































